শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। এই মহিমান্বিত উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “এই আনন্দঘন মুহূর্তে আমি কয়ড়া ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষের প্রতি জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।
তিনি আরও বলেন, কয়ড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী দিনে তিনি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক বলেন, উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, আমরা এমন একটি কয়ড়া ইউনিয়ন গড়তে চাই যেখানে থাকবে না কোনো মাদক, দুর্নীতি ও অনিয়ম। থাকবে শুধু উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবা।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে একে অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।
স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা অপরিহার্য। তাই তিনি কয়ড়া ইউনিয়নের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর