বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

উল্লাপাড়ায় বিভাগীয় কমিশনারের উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শন

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃসুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।

রবিবার (১০ মে) দুপুরে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এবং চলমান উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পগুলোর অগ্রগতি, সেবার মান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হক, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করা এবং জনসেবার মান বৃদ্ধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর