শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

কাজিপুরে জুয়ার আসর থেকে আটক দুই

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে জুয়ার আসর থেকে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার গান্ধাইল গ্রামের মৃত হাবিব উল্লার পুত্র সহিদ সরোয়ার (৫৩) ও একই গ্রামের মৃত শমসের আলী শেখ এর পুত্র জয়নাল আবেদীন (৫৬)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত এগারটায় গান্ধাইল গ্রামের একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান মালিক জয়নাল আবেদীন দোকান ঘর থেকে সহিদ সরোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাৎক্ষণিক স্বীকারোক্তি অনুযায়ী বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ০৪ ধারায় দোকানকে জুয়ার স্থান হিসেবে ব্যবহার করতে দেওয়ায় জয়নাল আবেদীনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর শহিদ সরোয়ারকে জুয়া খেলা পরিচালনায় সহায়তা করায় একই আইনের ০৩ ধারায় ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ২২০ টাকা, ৪৬টি তাস, জুয়া খেলাতে ব্যবহৃত ২টি খাতা, ২টি কলম, ২টি গ্যাস লাইটার এবং ২টি মোটরসাইকেল জব্ধ করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তাকে সহযোগিতা করেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো: এনায়েতুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ও উপজেলা আনসার বাহিনীর ২০ সদস্যের একটি টিম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর