শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

উল্লাপাড়ায় সাংবাদিকদের উপর হামলা: আসামি গ্রেফতারে বিলম্বে মানববন্ধনে ক্ষোভ

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরও এখনো অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। এর প্রতিবাদে সোমবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অথচ ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে। কার প্রভাবে এখনো আসামিরা গ্রেফতার হচ্ছে না তা জানতে চায় সাংবাদিক সমাজ।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয় , এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় সাংবাদিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘ ২২ এপ্রিল উপজেলার বালসাবাড়ী এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা হাইব্রিড সিল্ক সুতা গোপনে খালাস করা হচ্ছিল, যার মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে সুতা আমদানি করছে । এ সংবাদের সত্যতা যাচাই করতে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়
আলামিন জোয়াদ্দার ও মনিরুল সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন । এসময় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠ এর প্রতিনিধি আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভি এর প্রতিনিধি আরিফুল ইসলাম এর উপরে হামলা হয় ।হামলাকারীদের হামলায় সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর