উল্লাপাড়ায় সাবেক বিএনপি নেতা আব্দুস সালামের স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি সুজন আহমেদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম আব্দুস সালামের অকাল মৃত্যুতে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) উল্লাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে উল্লাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা মোঃ আজাদ হোসেন।
এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম আব্দুস সালামের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করা হয়।








