বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গা থানা মহিলা দলের নতুন কমিটি গঠন

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রহিমা খাতুনকে সভাপতি এবং রুখসানা খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক এলেমা বেগম এ কমিটির অনুমোদন দেন। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মর্জিনা খাতুনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুইটি খাতুন, আরিনা খাতুন, মাবিয়া খাতুন ও তাহমিনা খাতুন রত্না। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রিতা খাতুন, মন্জুয়ারা খাতুন ও শাপলা খাতুন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মিনতী পারভীনকে।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিনা খাতুন, ফরিদা খাতুন ও সুমা খাতুন।
নবগঠিত কমিটির সভাপতি রহিমা খাতুন ও সাধারণ সম্পাদক রুখসানা খাতুন বলেন, খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তারা জানান, দলীয় নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণই হবে তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর