সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

তালমে শিশু ক্রীড়াবিদদের উৎসাহে এগিয়ে এলেন প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:মো:সুজন আহমেদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে ক্ষুদে দুই প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন।
খেলাধুলায় উৎসাহ ও অনুপ্রেরণা দিতে তিনি ক্ষুদে মহিলা ফুটবলার মোছা: মিম আক্তার এবং ক্ষুদে ক্রিকেটার তাহসান হাবীবের হাতে খেলার সামগ্রী তুলে দেন।
সম্প্রতি তালম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আয়োজনে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলার সামগ্রী পেয়ে দুই ক্রীড়াবিদই দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে ক্ষুদে ক্রিকেটার তাহসান হাবীব নতুন সরঞ্জাম হাতে পেয়ে নিজের স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, গ্রাম পর্যায়ে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাদের সঠিকভাবে উৎসাহ ও সহযোগিতা পেলে তারা একদিন দেশ-বিদেশে সুনাম বয়ে আনবে। তিনি আরও বলেন, এই শিশুদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভবিষ্যতেও তিনি এলাকার ক্রীড়াবিদদের পাশে থাকবেন।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন সহযোগিতা শিশুদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
অন্যদিকে, তাহসান হাবীবের পরিবার সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন, যেন সে ভবিষ্যতে একজন সফল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর