বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে সাড়ে ৩৮ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) সকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় ক্ষমতা নেবার দুইমাসের মধ্যেই এই কার্যক্রম গ্রহণ করেছে। টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি।”
কাজিপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজসহ মেডিকেল অফিসার ও স্বাস্থ্যসহকারিগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য়ালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফ এর সহযোগিতায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্য দিবসে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ২৮৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর