মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

উল্লাপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, চার ঘর ছাই

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস।
রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল কিছুই রক্ষা করতে পারেননি।
আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছেন। এ অবস্থায় স্থানীয়দের পক্ষ থেকে সহৃদয় ব্যক্তি ও প্রশাসনের কাছে জরুরি সহায়তার আবেদন জানানো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর