মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

সলঙ্গা  এলাকা থেকে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর এক বিশেষ অভিযানে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বেচাকেনার কাজে ব্যবহৃত নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামক একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রাজু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃত রাজু ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সলঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।র‌্যাব আরও জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে, যা মাদক ব্যবসার লেনদেনের অর্থ বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর