বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে উজ্জল হোসেনের কনটেন্ট ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কোশাষ (শশিনগর) গ্রামের কৃতি সন্তান মো: উজ্জ্বল হোসেন ধীরে ধীরে নিজের সৃজনশীল কাজের মাধ্যমে একটি পরিচিত নাম হয়ে উঠছেন। তার বাবার নাম মো: আজিজার রহমান জলিল। উজ্জ্বল হোসেন পেশায় একজন শিক্ষক।তিনি মাজগ্রাম এম.এ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সহকারী শিক্ষক। ছোটবেলা থেকেই উজ্জ্বল হোসেনের ভেতরে ছিল সৃষ্টিশীলতার প্রবল আগ্রহ আর সেই আগ্রহই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। গ্রামবাংলার পরিবেশে বেড়ে ওঠা এই তরুণের চিন্তা চেতনায় রয়েছে মাটি ও মানুষের গভীর টান।

উজ্জ্বল হোসেন নিজেকে শুধু একজন ভিডিও নির্মাতা হিসেবেই সীমাবদ্ধ রাখেননি; বরং বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষের ভিডিওর মাধ্যমে মানবিক কাজে করেছেন ও পাশে দাঁড়িয়েছেন।মানুষের সুখ-দুঃখ এবং দেশের চলমান পরিস্থিতি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন।তিনি গ্রাম বাংলার প্রকৃত নিয়ে লেখালেখি ও সমাজের কাছে তুলে ধরেন।বগুড়ায় আঞ্চলিক ভাষা দিয়ে কনটেন্ট তৈরি করেন।সেই ভিডিও গুলো এলাকা মানুষের কাছে ব্যাপক সাঁড়া পেয়েছে।

উজ্জ্বল হোসেন বিশ্বাস করেন, সঠিক বার্তা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ছোট পরিসর থেকে শুরু করলেও তার স্বপ্ন বিস্তৃত—দেশ ও মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করা। নন্দীগ্রামের কোশাষ শশিনগর গ্রামের থেকে উঠে আসা এই স্বপ্নবান তরুণ ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর