শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

মহসীন সভাপতি, আব্দুল্লাহ সম্পাদক, নজরুল সাংগঠনিক, হিরন সহ-সাধারণ সম্পাদক

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল ঢাকার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত সারাদেশ থেকে আগত কয়েক শতাধীক পল্লী চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা শেষে সিরাজগঞ্জ জেলা কমিটির অভিজ্ঞ পল্লী চিকিৎসক এমডি মহসীন আলম সভাপতি, আব্দুল্লাহ শেখ সাধারণ সম্পাদক, আলহাজ্ব নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, আখতার হোসেন হিরন সহ-সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ঠ নবগঠিত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কেন্দ্রীয় পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা: মোহাম্মদ সবুজ আলী।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলার সকল পল্লী চিকিৎসকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের সমস্যা দূরীকরণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ এবং সিরাজগঞ্জের সকল পল্লী চিকিৎসকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক আখতার হোসেন হিরন বলেন,একটি সুস্থ সবল জনগোষ্ঠীই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ জন্য প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা,রোগ প্রতিরোধ মূলক প্রয়োজনীয় পদক্ষেপ এবং যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য সেবা। সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের প্রতি সরকার ও সংশ্লিষ্টগণ আরো সচেষ্ট হবেন বলে আমি আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর