বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে এক হাজার সাতশ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ- ব্যবসায়ীর অর্থদন্ড

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই দোকান থেকে প্রায় এক হাজার সাতশ ২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার( ২ এপ্রিল) ভোররাতে সোনামুখী বাজারের পূর্বপাশের রাস্তা সংলগ্ন মেসার্স এসআর ফুয়েল ট্রেডার্স এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনঘন্টাব্যাপী চলা অভিযানে ওই দোকানে অবৈধভাবে মজুদ করা ৫ টি ড্রামে প্রায় এক হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় দোকান মালিক সোনামুখী ইউনিয়নের রোৗহাবাড়ী গ্রামের আজাহার আলীর পুত্র শাহা আলম(৩২) তেল সংগ্রহ এবং মজুদের স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেননি। এক পর্যায়ে তিনি আদালতের নিকটে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ক ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। অভিযুক্ত শাহা আলম ধার্যকৃত দন্ডের অর্থ তাৎক্ষণিক প্রদান করে।
ইউএনও জানান, “ আমরা জানতে পারি এই ব্যবসায়ী অবৈধভাবে মজুদ করে প্রতিদিন ভোররাত চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত গোপনে ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করে। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে প্রদান করা হয়েছে। বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর