সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

সব হারানো হাহাকারে স্তব্ধ দিঘীনালা বোয়ালখালী নতুন বাজার ছাইস্তুপে ব্যাবসায়ীদের শেষ সম্বল

Reporter Name / ৪৭ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

অনিক দাশ, খাগড়াছড়ি প্রতিবেদক

ভোরের  আলো তখনো পুরোপুরি ফোটেনি, ঘুমের ঘোরে শান্ত ছিল দীঘিনালার বোয়ালখালী নতুন বাজার। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আগুনের লেলিহান শিখা কেড়ে নিল সব আনন্দ। আজ শুক্রবার ভোর আনুমানিক ৫:৩০ মিনিটের দিকে বোয়ালখালী নতুন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চোখের নিমেষে ছাই হয়ে গেল বছরের পর বছর তিল তিল করে গড়ে তোলা ব্যবসায়ীদের আজীবনের স্বপ্ন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা ছিল বর্ণনাতীত। দীর্ঘ ২ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান। স্বপ্নঘেরা দোকানগুলোর জায়গায় এখন কেবলই কয়লা আর পোড়া গন্ধ। কেউ হারিয়েছেন কাপড়ের দোকান, কেউবা চাল বা হার্ডওয়্যারের ব্যবসা—যাদের আয়ে চলতো পুরো পরিবার। কয়েক কোটি টাকার এই অপূরণীয় ক্ষতিতে থমকে গেছে অনেকগুলো মানুষের ভবিষ্যৎ।

আগুনের প্রকৃত কারণ এখনো অজানাই রয়ে গেছে। তবে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের পাশে বসে নিঃস্ব ব্যবসায়ীদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বোয়ালখালীর আকাশ-বাতাস। চোখের সামনে নিজেদের রুটি-রুজি ছাই হতে দেখে পাথরের মতো স্তব্ধ হয়ে গেছেন অনেকে। এক নিমিষেই যারা পথের ফকির হয়ে গেলেন, তাদের এই অপূরণীয় ক্ষত কবে শুকাবে তা কারোরই জানা নেই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর