শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ
সারা দেশের ন্যায় ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস-২০২৬ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সূর্যোদয়ের পর নগরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান স্বাধীনতা ও বিজয় দিবস-২০২৬ উপলক্ষ্যে ভোর ০৫.৫৬ ঘটিকায় সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের শুভ সূচনা হয়।

এসময় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ করেন ১৪৯ ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

এ ছাড়াও এসময় পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের অফিস প্রতিনিধিগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের জনগণ। ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মাসুদ মিয়ার নেতৃত্বে সকালে অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর