বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ব্যবসায়ী জালাল উদ্দিন

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মাহমুদুল হাসান শুভ  কাজিপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধি:-

ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের কাজিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জালাল উদ্দিন। তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল নয়টায় কাজিপুর উপজেলার মুসলিমপাড়া গ্ৰামে জালাল উদ্দিনের নিজ বাসভবনে মরহুম আফজাল হোসেন (চিশতী রহ:) এর স্বরণে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহস্রাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জালাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই সহমর্মিতার শিক্ষাকে ধারণ করে আমরা যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই, তবেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন আবু তালেব আবুল, শাহদাৎ হোসেন রাজু, হারুনুর রশিদ তালুকদার, সাফিন রহমান শিশির, মোশাররফ হোসেন, আব্দুস সালাম, রবি, লেবু, রাসেল, হয়রত প্রমুখ। অনুষ্ঠান এলাকার বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ। ব্যবসায়ী জালাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জালাল উদ্দিন আরো বলেন, প্রতি বছরের মতো এবারও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পিতা মাতার জন্য দোয়া প্রার্থনা করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর