বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গা  এলাকা থেকে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার তাড়াশের খালকুলা বাজারে ডেইরি খামারিদের নিয়ে বিশেষ সেমিনার নন্দীগ্রামে উজ্জল হোসেনের কনটেন্ট ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে দিঘীনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে সেনাবাহিনী দিঘীনালায় ফুল বিজুর মধ্যে দিয়ে বৈসাবি শুরু বিজয় টিভির চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনির মায়ের ইন্তেকাল বিজয় টিভির চলনবি প্রতিনিধি আলহাআলী রনির মায়ের ইন্তেকাল সিরাজগঞ্জ জেলা এলপি গ্যাস পরিবেশক ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাষক মোঃ আবু বাশীর দিঘীনালায় বিজু বৈসু ও সাংগ্রাইয়ের বর্নিল সুচনা মহসীন সভাপতি, আব্দুল্লাহ সম্পাদক, নজরুল সাংগঠনিক, হিরন সহ-সাধারণ সম্পাদক

৮ই আন্তমার্চ র্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (০৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ) পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” উদ্বোধন করা হয়েছে।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তারের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেই ফিতা কেটে এই সুরক্ষা কেন্দ্রের কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, পিবিআই কার্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আগত সেবা প্রত্যাশী মা ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, অনেক সময় নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীরা বিচার ও সহায়তার আশায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসেন। তাদের জন্য একটি নিরাপদ, সহানুভূতিশীল এবং মানবিক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এই সুরক্ষা কেন্দ্র সেই লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভুক্তভোগীদের সহায়তা প্রদান, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং মানসিকভাবে সহায়তা করার ক্ষেত্রে এই কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এখানে আগত মা ও শিশুদের জন্য নিরাপদ বসার ব্যবস্থা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতামূলক সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে মাদকবিরোধী সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন রোধে জনসচেতনতা তৈরিতে পিবিআই ময়মনসিংহ জেলা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার আরও বলেন, এই সুরক্ষা কেন্দ্র কেবল মা ও শিশুদের জন্যই সীমাবদ্ধ থাকবে না; এখানে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো পিবিআইয়ের মানবিক দায়িত্বের অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পিবিআই সবসময় সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন, অপরাধের সুষ্ঠু তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পিবিআই সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা নব উদ্বোধিত “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” পরিদর্শন করেন এবং এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করেন। পিবিআই ময়মনসিংহ জেলা আশা প্রকাশ করেছে যে, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর