মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

পণ্যে সঠিক লেবেলিং না থাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

রমজান মাসে ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও সঠিক তথ্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (০৮ মার্চ) দুপুরে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং পণ্যের মান, মূল্য তালিকা ও লেবেলিং সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এ সময় তারাকান্দা বাজারে অবস্থিত মিম রসের মিষ্টি দোকান-এ বিক্রয়কৃত বিভিন্ন খাদ্যপণ্য যেমন দই, ঘি, রসমালাইসহ অন্যান্য পণ্যে মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে।

ভোক্তাদের সঠিক তথ্য প্রদান না করে এসব পণ্য বিক্রি করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪(১) ও ৪১ ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ময়মনসিংহ-এর একটি টিম সহযোগিতা করে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও পণ্যে সঠিকভাবে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ উল্লেখ করার বিষয়ে সতর্ক করেন এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

তারাকান্দা উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন বলেন, রমজান মাসে বাজারে ভোক্তাদের চাপ বেশি থাকে। এ সময় অনেক অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে পণ্যে সঠিক তথ্য উল্লেখ না করে বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির চেষ্টা করে। ভোক্তাদের সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

আজকের অভিযানে একটি প্রতিষ্ঠানে পণ্যের লেবেলিংয়ে মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যদি আইন অমান্য করে বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর