মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহে ঈদ উপহার বিতরণ করেন -রোকনুজ্জামান সরকার রোকন

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

আসন্ন ঈদকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (০৮ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, বিএনপি সব সময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে। আমাদের নেতা তারেক রহমান সব সময়ই গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের খোঁজখবর রাখেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। ঈদ হচ্ছে আনন্দের উৎসব। এই আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই লক্ষ্যেই আজকের এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের এই কঠিন সময়ে অনেক নিম্ন আয়ের পরিবার রয়েছে যারা দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতেই হিমশিম খাচ্ছে। ঈদের সময় তাদের জন্য কিছুটা সহায়তা দিতে পারলে সেটাই আমাদের জন্য বড় আনন্দের বিষয়। বিএনপি সব সময় মানবিক কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চায় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে থাকতে হবে। জনগণের সুখ-দুঃখে অংশগ্রহণ করতে হবে। আমরা চাই মানবিক রাজনীতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

ঈদ উপহার পেয়ে স্থানীয় গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন এবং বিএনপির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের সময় এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসে এবং এতে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর