বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলেম-ওলামা ও ইমামগণ সমাজের আলোকবর্তিকা -এমপি আবু ওয়াহাব আকন্দ

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ সোমবার (০২ মার্চ) ময়মনসিংহ বিভাগীয় নগরীর সি কে ঘোষ রোডস্থ সারিন্দা রেস্টুরেন্টে এক তাৎপর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-০৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

সভাপতির বক্তব্যে মাওলানা আমিনুল হক বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে ইমাম সমাজের দায়িত্ব আরও বেড়ে যায়। তিনি বলেন, ইমামরা শুধু নামাজ পরিচালনাই করেন না, সমাজ গঠনে নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঐক্যবদ্ধ ইমাম সমাজই পারে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ বিনির্মাণ করতে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, আলেম-ওলামা ও ইমামগণ সমাজের আলোকবর্তিকা। তারা মানুষের নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি চর্চার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সরকার মসজিদভিত্তিক শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। তিনি ইমামদের মর্যাদা ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জুরুল হক তার বক্তব্যে বলেন, ইমামদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক বলেন, তৃণমূল পর্যায়ে ইমামদের ঐক্যবদ্ধ করে দ্বীনি খেদমত ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা হবে। তিনি সকলকে সংগঠনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

সার্বিকভাবে ইফতার ও দোয়া মাহফিলটি ছিল সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। উপস্থিত অতিথিবৃন্দ এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর