মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক

Reporter Name / ৪৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান ওরফে মানিক। তিনি উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র। পেশায় একটি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।
রবিবার রাত সাড়ে আটটা থেকে পৌণে দশটা পর্যন্ত কাজিপুর উপজেলা নির্বাহী অফিসাররের নেতৃত্বে থানা পুলিশ ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
কাজিপুর থানার অফিসার ইন চাজ ( তদন্ত) আবু সাঈদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আটক ব্যক্তির বাড়ির পিছন থেকে প্রায় ১০-১২ ফুট উচ্চতার এবং আনুমানিক ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। রাতেই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (২ মার্চ) সোমবার সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।”
অভিযানের নেতৃত্বদানকারী কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহবুবুর রহমান তার অপরাধ স্বীকার করেন। ”
অভিযানে কাজিপুর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইন্সপেক্টর নিজাম উদ্দিন খান ও তাদের টিম অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর