শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

ময়মনসিংহে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হৃদরোগের চিকিৎসা

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশের ঢাকার বাইরে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সকল বিভাগে চলমান নেই। ময়মনসিংহ বিভাগের আড়াই কোটি মানুষের হৃদরোগের একমাত্র আধুনিক চিকিৎসার স্থান ছিলো ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

তবে বেসরকারিভাবে নেক্সাস কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার সর্বপ্রথম ২০২৩ সালে হার্টের চিকিৎসার আধুনিক পদ্ধতি অর্থাৎ হার্টে রিং বা স্টেন্ট স্থাপন কার্যক্রম শুরু করে। এর মাধ্যমে ময়মনসিংহবাসীর হৃদরোগ চিকিৎসায় যুক্ত হয় নতুন মাত্রা।

বর্তমানে সরকারি ও বেসরকারি দুই প্রতিষ্ঠানেই নিয়মিত এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি (স্টেন্ট স্থাপন) ও পেসমেকার প্রতিস্থাপনসহ বিভিন্ন ইন্টারভেনশনাল কার্ডিওলজি সেবা প্রদান করা হচ্ছে। এতে করে জটিল হৃদরোগে আক্রান্ত রোগীদের ঢাকায় রেফার করার প্রয়োজন অনেকাংশে কমেছে।

সম্প্রতি ময়মনসিংহে প্রথমবারের মতো চালু হয়েছে IVUS (Intravascular Ultrasound) প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে হার্টের রক্তনালির ভেতরের অবস্থা সরাসরি ও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নির্ভুলভাবে স্টেন্ট স্থাপন এবং তার কার্যকারিতা যাচাই করা সম্ভব হচ্ছে। উন্নত বিশ্ব ও রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে ব্যবহৃত এই প্রযুক্তি এখন বিভাগীয় শহরেও পৌঁছেছে।

গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহে প্রথম বারের মত IVUS প্রযুক্তির সাহায্যে করোনারি স্টেন্ট স্থাপন করার পর এই অঞ্চলের
ইন্টারভেনশনাল কার্ডিওলজির পথিকৃৎ ডা. টি আই খান ওয়াসিম বলেন, “IVUS ব্যবহারের ফলে রক্তনালির ব্লকের প্রকৃতি ও পরিমাণ স্পষ্টভাবে দেখা যায়। এতে স্টেন্ট সঠিকভাবে বসানো সম্ভব হয় এবং ভবিষ্যৎ জটিলতার ঝুঁকি কমে।

ময়মনসিংহবাসীকে বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।
এর আগে তিনি সরকারী হাসপাতালে ২০২৪ সালে IVUS ব্যাবহার করেছেন ঢাকা থেকে আগত টিমের সাথে।

হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়া এক রোগী জানান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে স্টেন্ট বসানো হয়। আগে মনে করতাম এমন চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে। এখন ময়মনসিংহেই আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা পেয়ে সুস্থ আছি।

চিকিৎসকদের মতে, সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও সমন্বিত হলে ময়মনসিংহ বিভাগ হৃদরোগ চিকিৎসায় একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। সংশ্লিষ্ট মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আধুনিক প্রযুক্তির বিস্তারে আশাবাদ ব্যক্ত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর