মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ৫ পুলিশসহ আহত -১৫

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মুক্তাগাছা শহরের আটানী বাজারের ছোট মসজিদ মোড়ে শুক্রবার দুপুরে ভ্যান ও ভটভটি চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পাশের দোকানের মালিক সোহেল ও খোকন তাদের থামিয়ে দেন। পরে বিকেলে পারাটঙ্গী এলাকার লোকজন এসে খোকন ও সোহেলের মনসুর স্টোর ও গোডাউন ভাঙচুর করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় নেতৃবৃন্দের ডাকে শনিবার বিকেলে উভয় পক্ষ বৈঠকে বসে। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়।

ইফতারের পর তারাটি এলাকার দুই শতাধিক লোকজন আবার হামলা চালায়। হামলাকারীদের প্রতিহত করতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এতে ৫ জন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তারাটি ও পারাটঙ্গী দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ লাইন থেকে সদস্যরা গিয়ে আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কারও ইন্ধন থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ওসিকে পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সংঘর্ষে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে তিনটি টিম মোতায়েন রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাকির হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয়েছে। দোষী ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দকে এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর