রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
আতঙ্কের জনপদ ময়মনসিংহ : এক বছরে ১১১ খুন, ছিনতাইয়ে নাজেহাল নগরবাসী নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলবে; চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন শাকিল সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা -আবু ওয়াহাব আকন্দ সিরাজগঞ্জ যমুনা সেতু এলাকা থেকে ৩কোটি টাকার মাদক সহ কারবারি আটক কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড যমুনা সেতুতে ট্রাক থামিয়ে ৩ কেজি হেরোইন উদ্ধার: আটক ১

ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা -আবু ওয়াহাব আকন্দ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ-এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। পরে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, ময়মনসিংহ শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাবে অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় যেতে হয়। এতে সময়, অর্থ ও সুযোগের অপচয় ঘটে।

তিনি বলেন, ময়মনসিংহে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও জানান, সম্ভাব্য বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদসহ বহুমুখী বিভাগ চালুর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসিক হল ও আধুনিক ক্যাম্পাস সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন তিনি।

কলেজের সার্বিক উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন সংসদ সদস্য। তিনি অবকাঠামোগত সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক তরিকুল ইসলাম ভূইয়া কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন। তিনি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া কলেজের জন্য দুটি যানবাহন বরাদ্দ, অডিটোরিয়াম সংস্কার, একটি মসজিদ স্থাপন, কর্মচারীদের চাকরি সরকারিকরণ এবং পর্যাপ্ত চেয়ার-টেবিল ও আসবাবপত্র সরবরাহের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এসব দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ডা. মালেকা বিলকিস সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় কলেজের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ ও সাইদুর জামান শরিফ, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রয়, কলেজ ছাত্রদল নেত্রী মার্জিয়া মূনসুর তুষি, সাদিয়া রুজেল, হিমাদ্রা হিমু, হাফিজা আক্তার হিমা ও উম্মে হাবীবাসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে ময়মনসিংহ অঞ্চলে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এটি দেশের উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর