শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

যমুনা সেতুতে ট্রাক থামিয়ে ৩ কেজি হেরোইন উদ্ধার: আটক ১

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মজিবর রহমান স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পাড় টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এই অভিযান চালানো হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব।
​গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. ইসমাইল হোসেন (৩১)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
​র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসায়। রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। এসময় আসামির কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
​র‍্যাব-১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক ব্যবহারের মাধ্যমে বড় বড় মাদকের চালান সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‍্যাবের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর