রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা,

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

শাহরিয়ার মোরশেদ ( সিরাজগঞ্জ প্রতিনিধি) –

আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের বলাইশিমলা দাখিল মাদ্রাসায় উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। উপস্থিত নেই কোন শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা /কর্মচারী, বন্ধ রয়েছে বিদ্যালয়ের মূল ফটক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসা বন্ধ, নেই কোন শিক্ষক, শিক্ষিকা।
তোলা হয়নি জাতীয় পতাকা। অমর ২১ শে ফেব্রুয়ারী ভাষা দিবস উপলক্ষে নেই কোন আয়োজন।
মাদ্রাসার সামনেই প্রতিবেশি মহিলারা বলেন, এখানে আজ সকাল থেকেই গেট তালা মারা রয়েছে। মাদ্রাসা খোলাই হয়নি, পতাকা তুলবে কেমন করে। তারা তো মনে হয় জানেই না যে আজকে ২১শে ফেব্রুয়ারী।

নাইট গার্ড মোঃ আব্দুস ছালাম বলেন আজকে যে, ২১শে ফেব্রুয়ারী তা আমরা জানতাই না। আর আমাদের সেই ভাবে কোন নির্দেশনাও দেয়া হয় নাই।

অন্যদিকে দপ্তরী সেলিম রেজা বলেন, আজকে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য আমাদের কোন নির্দেশনা দেয়া হয়নি। তাই আমরাও যাই নাই।

উপস্থিত অনেকেই বলেন, এই সুপার সাহেব তো ঠিকমত আসেই না। কোন প্রকার নিয়ম-কানুন ছাড়াই তিনি মাদ্রাসা চালান। মাদ্রাসার জমি বন্ধক রাখার অনেক টাকা হিসাবের গড়মিল রয়েছে। যার হিসাব চাইলে সুপার দিতে পারবেন না। কোন নিয়ম কানুন ও মানেনা।

এবিষয়ে সুপার রফিকুল ইসলাম কে ফোন করা হলে তিনি বলেন, আমি সহকারীকে মাদ্রাসা খুলতে বলেছিলাম,তারা খুলেছে কিনা আমার আমার জানা নেই।
আমার হাগা হয়েছে তাই আমি যাইনি।

এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, বিষয়টি শুনেছি এটা দুঃখজনক।
অধ্যক্ষের সেচ্ছাচারিতা ছাড়া কিছুই না।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন মুঠোফোনের মাধ্যমে জানান, ঘটনাটি শুনেছি, তদন্তের মাধ্যমে সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম আরিফ বলেন, ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া। হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর