তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে মোজাহরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন সাবেক সফল ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি এবং তাড়াশ উপজেলা বিএনপির সদস্য মোজাহরুল ইসলাম (মোজাহার)।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। গণসংযোগকালে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উষ্ণ অভ্যর্থনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এ সময় তার অনুসারীদের হাতে থাকা ব্যানার ও পোস্টারে আসন্ন ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করতে দেখা যায়।
পথসভা ও মতবিনিময়কালে মোজাহরুল ইসলাম বলেন, “মাগুড়া বিনোদ ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। অতীতে জন প্রতিনিধি হিসেবে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের অধিকার রক্ষা, অবহেলিত এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
এলাকার স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও তরুণ ভোটাররা জানান, মোজাহরুল ইসলাম একজন প্রবীণ, সুপরিচিত ও জনবান্ধব নেতা। সুখ-দুঃখে সবসময় তাকে পাশে পাওয়া যায়। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। গণসংযোগে সর্বস্তরের জনমানুষের এই বাঁধভাঙা উপস্থিতি তার বিপুল জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।








