মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে জমি নিয়ে শত্রুতার জেরে বাড়িতে সশস্ত্র হামলা-ভাঙচুর

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একটি বসতবাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর, মারপিট ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এতে বসতঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

​গত ৬ অক্টোবর (২০২৬) বিকেলে তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর খুকনিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মো. আব্দুল হালিম মণ্ডল বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, নাদোসৈয়দপুর খুকনীপাড়া গ্রামের মৃত সোহবান আলীর ছেলে মো. জামাল (৫০) ও মো. কামাল (৪৭)-এর সঙ্গে আব্দুল হালিম মণ্ডলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন বিকেলে অভিযুক্ত জামাল ও কামালের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হালিম মণ্ডলের বাড়িতে অনধিকার প্রবেশ করে।

​ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকেই অতর্কিত হামলা ও মারপিট শুরু করে। একপর্যায়ে তারা ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল কুপিয়ে ও পিটিয়ে চুরমার করে দেয়। এরপর ঘরে রক্ষিত নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে প্রকা্শ্যে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দিনের আলোতে এমন সন্ত্রাসী হামলায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর