মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে যুবদল নেতা আলম ফকিরের নামে এআই প্রযুক্তি দিয়ে অপপ্রচার, তীব্র ক্ষোভ ​

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরের ছবি ও নাম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি বিভ্রান্তিকর পোস্টারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

​সম্প্রতি একটি কুচক্রী মহল এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে মাদকের সঙ্গে জড়িয়ে ভিত্তিহীন পোস্টার তৈরি করে এবং ভুয়া ফেসবুক আইডি থেকে তা ছড়িয়ে দেয়। শাহ আলম ফকিরের দাবি, তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে শাহ আলম ফকির বলেন, “আমার বিরুদ্ধে প্রচারিত এসব তথ্যের বিন্দুমাত্র কোনো ভিত্তি নেই। কোনো বিষয় যাচাই-বাছাই না করে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ভুয়া আইডি থেকে তথ্য ছড়ানো একটি অত্যন্ত গর্হিত ও কাপুরুষোচিত কাজ। কোনো ব্যক্তি বা মহল যদি কোনো বিষয়ে অভিযোগ করতে চায়, তবে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা উচিত।”

​তিনি আরও বলেন, এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ করতে এবং প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে জালিয়াতি ও অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

​বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং তাড়াশ উপজেলা যুবদলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর