মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যান্সারের কাছে হার মানতে নারাজ ১৬ বছরের হাফেজ সোহানুর

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

​মরণব্যাধি ক্যান্সারের নির্মম থাবায় থমকে গেছে ১৬ বছরের এক অদম্য কিশোরের জীবন ও সুন্দর ভবিষ্যৎ। বাঁচার আকুল আকুতি নিয়ে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে ২৫ পারা কোরআনের হাফেজ মো. সোহানুর রহমান। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিনা গ্রামের নিঃস্ব কৃষক মো. নজরুল ইসলামের একমাত্র সন্তান সে।

​পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালে হঠাৎ করেই সোহানুরের শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় বেঁচে থাকার এক কঠিন লড়াই। দীর্ঘ তিন বছর ধরে ভিটেমাটি, জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান নিঃস্ব বাবা-মা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি চিকিৎসকরা বাধ্য হয়ে তার বাম পা কেটে বাদ দেন।

​বর্তমানে সোহানুর সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে অর্থাভাবে তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র ও পরবর্তী থেরাপির খরচ জোগাতে পারছে না পরিবার। টাকার অভাবে পুরোপুরি বন্ধ হতে বসেছে তার চিকিৎসা। পা হারানোর যন্ত্রণা আর জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে হাসপাতালের বেডে এক করুণ দিন কাটাচ্ছে এই কোরআনে হাফেজ।

​ছেলের এমন করুণ পরিণতি দেখে কান্নাজড়িত কণ্ঠে মা সূর্য খাতুন বলেন, “আমার একমাত্র নাড়িছেঁড়া ধন শুধু বেঁচে থাকতে চায়। জমিজমা যা ছিল সব বেচে ছেলের পেছনে শেষ করেছি। এখন হাতে এক টাকাও নাই যে ওষুধ কিনে দেব। দেশবাসীর একটু সহযোগিতায় হয়তো আমার সোনা মানিকটা আবার সুস্থ হয়ে উঠবে।”

​অসহায় বাবা নজরুল ইসলাম আকুতি জানিয়ে বলেন, “একমাত্র ছেলেকে চোখের সামনে তিলে তিলে শেষ হতে দেখছি, কিন্তু বাবা হয়েও কিছু করতে পারছি না। পা-টা তো হারিয়েছেই, এখন জীবনটাই চলে যায় কি না সেই ভয়ে দিন কাটছে। ডাক্তাররা বলছেন চিকিৎসা চালিয়ে গেলে সে সুস্থ হতে পারে, কিন্তু সেই সামর্থ্য আমার আর নেই। সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন, আপনারা একটু আমার ছেলেটার পাশে দাঁড়ান।”

​কোরআনের হাফেজ সোহানুরের চিকিৎসা চালিয়ে নিতে এবং তার প্রাণ বাঁচাতে সমাজের সকল সহৃদয়, দানশীল ও বিত্তবান ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।

​সাহায্য পাঠানোর মাধ্যম:
​নগদ (বাবা – নজরুল ইসলাম): 01722-696831


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর