মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

​”উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​শুক্রবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, বিএনপি নেতা জয়নুল আবেদীন মাহবুব, কৃষক নেতা গোপালচন্দ্র এবং ছাত্র নেতা শাহাদাৎ হোসেন।

​আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, উদ্ভাবনী ভাবনা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই কেবল দেশের সামগ্রিক উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়ানো সম্ভব। কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে উন্নত প্রযুক্তির ছোঁয়া নিশ্চিত করতে পারলে টেকসই উন্নয়ন অর্জন করা সহজ হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল বাশার, নজরুল ইসলাম, আব্দুল বারিক, আলাউদ্দীন আহমেদ ও শেখ সাদি সোহাগ। এছাড়া স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর