বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গা  এলাকা থেকে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার তাড়াশের খালকুলা বাজারে ডেইরি খামারিদের নিয়ে বিশেষ সেমিনার নন্দীগ্রামে উজ্জল হোসেনের কনটেন্ট ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে দিঘীনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে সেনাবাহিনী দিঘীনালায় ফুল বিজুর মধ্যে দিয়ে বৈসাবি শুরু বিজয় টিভির চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনির মায়ের ইন্তেকাল বিজয় টিভির চলনবি প্রতিনিধি আলহাআলী রনির মায়ের ইন্তেকাল সিরাজগঞ্জ জেলা এলপি গ্যাস পরিবেশক ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাষক মোঃ আবু বাশীর দিঘীনালায় বিজু বৈসু ও সাংগ্রাইয়ের বর্নিল সুচনা মহসীন সভাপতি, আব্দুল্লাহ সম্পাদক, নজরুল সাংগঠনিক, হিরন সহ-সাধারণ সম্পাদক

আরিফ প্রি-ক্যাডেট স্কুল’ এ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতে সিরাজগঞ্জের সলঙ্গায় সুতাহাটি বাজার আরিফ প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক-২৫ পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের উপ-পরিচালক হিটলার আলীর পরিচালনায়
শুরুতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভাপতি আব্দুল মালেক শেখ বলেন, প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রমের কারনে সকল জায়গায় এর সুনাম ছড়িয়ে পড়েছে। ভালো শিক্ষা ব্যবস্থার কারনে ক্রমেই ছাত্র ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। আমি অভিভাবকদের বলবো আপনারা বিদ্যালয়ের আসবেন, যদি কোন সমস্যা থাকে সেগুলো আমাদের জানাবেন আমরা সংশোধন করবো। পাশাপাশি শিক্ষকদের বলবো আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোন ছাত্র ছাত্রী যেন শিক্ষার আলো থেকে ঝড়ে না পড়ে।

এসময় প্রতিষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠাতা পরিচালক এম আরিফুল ইসলাম। তিনি বলেন এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি চিন্তা করেই এই প্রতিষ্ঠান টি এলাকার সকলের সহায়তায় গড়ে তোলা হয়। সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশানুরূপ প্রত্যাশিত। তবে শিক্ষক ও শিক্ষিকাদের আরোও পরিশ্রম করতে হবে, যেন ছেলে-মেয়েরা আরও ভালো করতে পারে। কেননা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সানজিতা রানী বলেন, ফলাফল যাই হোক না কেন এটা নিয়ে কারও মন খারাপের কারন নেই। আজ যারা তুলনামূলক ভাবে একটু পিছিয়ে আছো, সামনের দিনে চেষ্টা করলে তোমরাও ভালো করতে পারবে। অভিভাবকগন মনে রাখবেন এই সন্তান আপনার সম্পদ নয়, বরং এরা আপনাদের সম্পত্তি।

উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে
বলেন, নিয়মিত মূল্যায়ন ও পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে। এতে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে এবং ভবিষ্যতে ভালো ফল অর্জনে তারা আরও উৎসাহিত হয়। অভিভাবকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক/শিক্ষিকা অভিভাবক/অভিভাবিকা,ছাত্র-ছাত্রী সহ স্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর