বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে নারী উদ্যোক্তাদের সঙ্গে এমপি আইনুল হকের মতবিনিময়

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে সোনালী ব্যাংকের সামনে অবস্থিত অর্গানিক টি অ্যান্ড ক্যাফেতে বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিয়েটিভ ফোর্সের উদ্যোগে শেখ সাদী সোহাগের ব্যবস্থাপনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারী উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন সমস্যা ও উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি নিজেদের ব্যবসা ও কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।

মতবিনিময়কালে এমপি আইনুল হক নারী উদ্যোক্তাদের কথা শোনেন এবং তাঁদের উদ্যোগকে এগিয়ে নিতে নিজস্ব তাহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে। তাই নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও সহযোগিতা করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সহসভাপতি জয়নুল আবেদিন মাহবুব, যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ। এসময় এক নারী উদ্যোক্তার নিজ হাতে তৈরি কেক কেটে সবাইকে খাওয়ান সংসদ সদস্য ভিপি আইনুল হক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর