বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাহমুদুল হাসান শুভ ​কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সরকার ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত এসব কার্যক্রম পরিচালিত হয়।
​কর্মসূচির শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয় এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন আহসান ঋতু। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু এক দিন বা এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজেদের সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান ও এর চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সাথে নিজ নিজ বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার বিষয়েও সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ (বি. এ. এম. এড)-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর