বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে ওভারলোড ও ত্রিপলবিহীন বালু পরিবহনে ৫৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই এলাকায় বালু পরিবহনে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ওভারলোড করে বালু পরিবহন এবং যথাযথ ঢাকনা বা ত্রিপল ছাড়া বালু পরিবহনের অভিযোগে একটি বালুর পয়েন্টের ম্যানেজারকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) মেঘাই এলাকায় যাতায়াতের সময় বালুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।
অভিযানে বালুবাহী ট্রাকে অতিরিক্ত বালু (ওভারলোড) পরিবহন এবং যথাযথ ঢাকনা বা ত্রিপল ব্যবহার না করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালুর পয়েন্টের ম্যানেজারকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপল বা যথাযথ ঢাকনা ছাড়া বালু পরিবহনের ফলে রাস্তায় বালু পড়ে জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ার পাশাপাশি ধুলাবালির কারণে মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। অন্যদিকে অতিরিক্ত বালু বহনকারী ট্রাক চলাচলের কারণে সড়কেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের আইন মেনে বালু পরিবহন এবং ওভারলোডিং থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
আসুন, সবাই সচেতন হই। যথাযথ ঢাকনা ছাড়া বালু পরিবহন করে মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি না করি এবং অতিরিক্ত বালুবাহী ট্রাক দিয়ে সড়কের ক্ষতি না করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর