শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

বর্ণাঢ্য আয়োজনে তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

​যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও স্মারক আলোচনা সভার আয়োজন করে তাড়াশ উপজেলা ও পৌর বিএনপি।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়। র‍্যালিটি তাড়াশ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা (সিরাজগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য ভি পি আয়নুল হক।

​সভায়  আরো বক্তব্য রাখেন  খন্দকার সেলিম জাহাঙ্গীর  সাবেক সভাপতি, তাড়াশ উপজেলা বিএনপি ​অধ্যাপক আমিনুর রহমান টুটুল,  সাধারণ সম্পাদক, তাড়াশ উপজেলা বিএনপি
তপন কুমার গোস্বামী  আহ্বায়ক, তাড়াশ পৌর বিএনপি ​খন্দকার আব্দুল বারিক  সদস্য সচিব, তাড়াশ পৌর বিএনপি।

​প্রধান অতিথির বক্তব্যে ভি পি আয়নুল হক বলেন, “দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

​আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যেকোনো পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে তাড়াশ উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর