শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদৎ হোসাইন, যুগ্ন আহ্বায়ক রাসেল রানা শাহীন, তানভীর মাসুদ, নাজমুল হুদা, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাওসার মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল সাকিব, সাংগঠনিক সম্পাদক হাবিব খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নুরুন নবি প্রমুখ। দোয়ার আগে ছাত্রদলের সদস্য সচিব শাহাদৎ হোসাইন গণতন্ত্রের মানস কন্যা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন এবং বলেন জাতি এক মাহান অভিভাবককে হারালো। শিক্ষা,ঐক্য ও প্রগতিকে সামনে রেখে খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উল্লেখ্য এসময় উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুস সালাম মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর