তাড়াশে শ্রীশ্রী লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।
এরই ধারাবাহিকতায় তাড়াশ পৌর এলাকার কেন্দ্রীয় গোবিন্দ মন্দিরে আয়োজিত শ্রীশ্রী লীলা কীর্তন উৎসবে উপস্থিত হয়ে তিনি ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ধর্মীয় এই উৎসবে অংশ নিয়ে তিনি ৩নং ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি এলাকার সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জার ব্যক্তিগত উদ্যোগে কীর্তনে আসা প্রায় ৮০০ ধর্মপ্রাণ ভক্ত ও সাধারণ মানুষের মাঝে প্রসাদ ও খাবার বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং মন্দিরের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








