শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

বিনগ্রামে এক মাসে ১০ মোবাইল ও স্বর্ণালংকার চুরি, নেপথ্যে মাদকের ভয়াবহ বিস্তার

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রাম এলাকা জুড়ে দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। গত এক মাসের ব্যবধানে গ্রামটিতে বসতবাড়ি থেকে স্বর্ণালংকার এবং অন্তত ১০টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় পুরো গ্রামজুড়ে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকের অবাধ বিস্তার ও মাদকাসক্তদের দৌরাত্ম্যই এসব অপরাধ বৃদ্ধির প্রধান কারণ।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরচক্র রাতে সুযোগ বুঝে অথবা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘরে ঢোকে। তারা স্বর্ণালংকার ও দামি স্মার্টফোন হাতানোর পর সটকে পড়ছে। গ্রামবাসীর ধারণা, মাদকাসক্ত যুবকরা মাদকের টাকা জোগাড় করতেই নিয়মিত এসব চুরি করছে। চুরির মাত্রা এতটাই বেড়েছে যে, রাতের বেলা নিজ ঘরে ঘুমাতেও ভয় পাচ্ছেন তারা।
ক্ষোভ প্রকাশ করে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, এলাকায় মাদকের বিকিকিনি ও সেবন উদ্বেগজনক হারে বেড়েছে। তরুণরা নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এখনই যদি মাদকের আস্তানা ও সরবরাহ বন্ধ করা না যায়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
নিজেদের নিরাপত্তা নিশ্চিতে গ্রামবাসী বর্তমানে রাতের বেলা নিজস্ব উদ্যোগে পাহারা দেওয়ার পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সেই সাথে বিনগ্রাম এলাকায় পুলিশের নৈশ টহল জোরদার করা এবং মাদকের বিরুদ্ধে দ্রুত সাঁড়াশি অভিযান চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর