শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

তাড়াশে শত্রুতার আগুনে পুড়ল নিঃস্ব জসমতের খড়ের পালা, চরম সংকটে পরিবার

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবরদকঃ মজিবর রহমান 

​সিরাজগঞ্জের তাড়াশে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক হতদরিদ্র পরিবারের একমাত্র সম্বল গবাদিপশুর খড়ের পালা। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে। এতে ওই পরিবারের অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি হওয়ার পাশাপাশি পশুর খাদ্য সংকট নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মো. জসমত আলী অন্যের বাড়িতে দিনমজুরি করে অনেক কষ্টে একটি গরু কিনে লালন-পালন করে আসছিলেন। গবাদিপশুর খাবারের জন্য সম্প্রতি তিনি কষ্টার্জিত টাকায় ৩০ হাজার মূল্যের খড় কিনে নিজ বাড়ির আঙিনায় পালা দিয়ে রাখেন। রবিবার গভীর রাতে কে বা কাহারা শত্রুতা করে সেই খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়।

​পাশের বাড়ির প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, রাত প্রায় ৩টার দিকে জানালা দিয়ে আগুনের প্রখর আলো দেখে তিনি দ্রুত বাইরে বের হন। জসমতের খড়ের পালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দীর্ঘ চেষ্টা চালিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়।

​নিঃস্ব জসমত আলী আক্ষেপ করে বলেন, “আমি দিনমজুর মানুষ, মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। গরুগুলোর খাবারের জন্য অনেক কষ্ট করে খড় কিনে রেখেছিলাম। আমার কোনো শত্রু নেই, তবে গ্রামের সামাজিক বিষয় নিয়ে কিছু দ্বন্দ্ব ছিল। সেই জের ধরে কেউ এই কাজ করল কি না বুঝতে পারছি না। এখন আমার গবাদিপশুগুলোকে কী খাওয়াব, সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।”

​এ ঘটনায় ন্যায়বিচারের আশায় ও ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত জসমত আলী। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর