শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

তাড়াশের ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কারের উদ্যোগ জেলা প্রশাসকের ​

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

​সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে দাঁড়িয়ে থাকা অবহেলিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দ্রুত সংস্কার ও সংরক্ষণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

​বৃহস্পতিবার দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।

​জেলা প্রশাসক জানান, বিনসাড়া গ্রামের বেহুলা-লক্ষিন্দরের বাবার বাড়ি, শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ, বারুহাসের ইমামবাড়ী এবং পৌর শহরের রাধা গোবিন্দ মন্দির আমাদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব নিদর্শন দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকায় তা দ্রুত সংস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

​সভায় জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বাঙালির চিরন্তন ঐতিহ্যকে ধারণ ও লালন করতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিশেষ উৎসাহিত করছে। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা এবং ‘প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’ সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সুধী সমাজ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম ও আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এফএম শাহ আলম এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর