রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ এবং তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নিশাত খাতুন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং আমিষের চাহিদা পূরণে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের চারজন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর