রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে এক বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে আটক করে কাজিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

অভিযুক্ত নুর ইসলাম (২৭) বগুড়া জেলার শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আলতাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনামুখী গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।

শিশুটির মা সাগরিকা অভিযোগ করেন, ঘটনার সময় তিনি কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলেন। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে ঘরে ফিরে তিনি স্বামীকে শিশুর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর তিনি বিষয়টি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানালে এলাকাবাসী দ্রুত অভিযুক্তকে আটক করেন।

শিশুটির নানী আয়শা বেগম অভিযোগ করেন, পরিবারের সদস্য হিসেবে নুর ইসলামকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তার দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আগেও পারিবারিক অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। এছাড়া তিনি প্রায়ই শিশুটির প্রতি রূঢ় আচরণ করতেন এবং বিভিন্ন সময় মারধরেরও চেষ্টা করতেন। সাম্প্রতিক এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দা লাকী খাতুন বলেন, ঘটনাটি জানতে পেরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে হেফাজতে নেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে নুর ইসলাম দাবি করেন, শিশুর কান্নার শব্দ শুনে তিনি ঘরে প্রবেশ করেন। তার ভাষ্য, শিশুর শরীর পরিষ্কার করার সময় অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে। তবে তার এই বক্তব্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর