রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ​২৬ জুলাই রবিবার বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ-র যৌথ উদ্যোগে গৃহীত PREVAIL প্রকল্পের আওতায় জেলা পুলিশ সিরাজগঞ্জ’র সহযোগিতায় তাড়াশ থানার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে সচেতনকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ প্রসঙ্গে এই আলোচনা সভার সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ হাবিবুর রহমান। এ সভায় অংশগ্রহণ করেন তাড়াশ উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মহিলারাসহ অন্যান্য গোষ্ঠীর জনগন।
এ সময় এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ নারী হেল্প ডেস্ক দায়িত্বপ্রাপ্ত অফিসার এস আই জুলেখা খাতুন, উপজেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সাজু, কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী,মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান আলী,গুড়মা ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম আমিন, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা শাহিন তালুকদার, সমন্বয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্বাস আলী, প্রতিবন্ধী নেতা রাশিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও এ সভায় স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সার্বিকভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর