রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

কাজিপুরে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলামের চাকুরি থেকে অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ) দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার। নাটুয়ারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, মাসুদ রানা, ক্লাস্টার অফিসার দিলরুবা খাতুন ,সহকারি অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবদুল জলিল, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মোদাচ্ছির রহমান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রেজাউল করিম, প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ। পরে উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিগণ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মোনারুল ইসলামকে ক্রেস্ট, ফুলের তোড়া, উত্তরীয় ও উপহার সামগ্রি প্রদান করা হয়। এসময় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিদায়ী প্রধান শিক্ষককে জাতীয় পতাকা প্রদান করেন এবং সালাম জানান।
উল্লেখ্য প্রধান শিক্ষক মোনারুল ইসলাম কাজিপুর উপজেলার কয়েকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং তার বিদ্যালয়টি কয়েকবার শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর