মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

মাদক, ইভটিজিং ও সাইবার অপরাধ রোধে সলঙ্গায় পুলিশের কঠোর বার্তা

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

শাহরিয়া মোরশেদ সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সলঙ্গা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও সাইবার অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বর্তমানে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও সচেতন হতে হবে। তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের উঠান বৈঠক নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সলঙ্গা থানা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর