শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

তাড়াশ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, নওগাঁ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, বলদি পাড়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আলী আকবার, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ,শ্রেষ্ঠ শিক্ষার্থী তনুশ্রী, এস এম সাকিবুজ্জামান,মহুয়া সরকার প্রমূখ।

এ সময় উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণী শিক্ষক, স্কাউট শিক্ষক, শরীরচর্চা শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান তাঁর সমাপনী বক্তব্যে বিজয়ী ও শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। আজকের এই পুরস্কার আপনাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। আমি আশা করি, এই সম্মাননা উপজেলার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত করতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি করতে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর