শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। রবিবার বেলা ১টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও রেলওয়ের একটি সূত্র জানায়, নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছালে এক জন যাত্রী
অসাবধানতাবশত ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় ঘার লম্বা করে বাইরের দৃশ্য দেখতে গেলে ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে ছিটকে নিচে পড়ে যান । এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁর জামার পকেটে একটি মুঠোফোন পাওয়া গেছে। লাশটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর