শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

সলঙ্গায় মানবমুক্তির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আখতার হোসেন হিরন :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানবমুক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে ইফতার সম্পন্ন করেন।

গতকাল শুক্রবার বিকেল ৫ টায় মানবমুক্তি আয়োজিত এ ইফতার মাহফিলে মানবমুক্তি সলঙ্গা শাখা ব্যবস্থাপক মজনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ কর্মকর্তা রাসেল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া এরিয়া ম্যানেজার সওকত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামসুল আলম,অবশর প্রাপ্ত শিক্ষক মুসলিম উদ্দিন তালুকদার,শিক্ষক আব্দুল মান্নান-সহ সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ ও মানবমুক্তির সকল কর্মকর্তা- কর্মচারীগণ।

প্রধান অতিথির বক্তব্যে রেইজ কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব,সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মানবমুক্তির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মানবমুক্তি সলঙ্গা শাখার ব্যবস্থাপক মজনুর রহমান বলেন,মানবমুক্তি দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাও: আব্দুল মজিদ সাহেব। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর