শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

গৌরীপুরে দোকানের ভেতরে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চড়াকোনা এলাকায় এক ৯ বছরের শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমান (৫৮)-এর বিরুদ্ধে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগে জানান, তিনি স্বামী ও তিন সন্তান নিয়ে চড়াকোনা গ্রামে বসবাস করেন। তার দ্বিতীয় সন্তান ৯ বছরের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটি কলম কিনতে গৌরীপুর থানাধীন চড়াকোনা মাইজপাড়া ব্রিজ সংলগ্ন পুকুরপাড়ে অবস্থিত অভিযুক্তের দোকানে যায়। সে সময় দোকানে অন্য কোনো লোকজন না থাকায় অভিযুক্ত শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত দোকানে থাকা বিস্কুট ও চকোলেট খাওয়ার প্রলোভন দেখান এবং টাকা দেওয়ার চেষ্টা করেন। শিশুটি তা নিতে অস্বীকৃতি জানিয়ে দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধরে ধর্ষণের উদ্দেশ্যে তার কাপড় টানাটানি করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেয়।

পরবর্তীতে শিশুটি দোকান থেকে বের হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনগত সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় স্থানীয় তিনজনকে সাক্ষী হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গৌরীপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর